Sylhet Today 24 PRINT

হৃদয়ে ৭১-এর ১১২তম পাঠচক্র অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৭ এপ্রিল, ২০১৮

হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের ১১২তম পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ এপ্রিল) সন্ধ্যায় অনুষ্ঠিত পাঠচক্রে প্রধান আলোচক ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ নেতা ও কুচাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন।

সংগঠনের চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী উজ্জ্বলের সভাপতিত্বে ও আব্দুর রহমানের সঞ্চালনায় ছাব্বির আহমদ তালুকদারের কণ্ঠে মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শীদের ভাষ্য বই থেকে পাঠ কার্যক্রম পরিচালিত হয়।

পাঠ পরবর্তী প্রতিক্রিয়া জানান ছাব্বির আহমদ তালুকদার, মো. কামরুল হোসেন আল-আমিন, আব্দুর রহমান, ইকবাল হোসেন, সাব্বির আহমদ, মামুন আহমদ, শরীফ উল্লাহ মো. জাবের, মো. মাহমুদ আলী, সৈয়দ জাহিদ আহমেদ, মো. রেদওয়ান আহমদ খান, এফ.কে জুনেদ আহমদ, আহসানুল হক শুভ, ইকবাল আহমদ, খায়রুল আলম খসরু প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.