Sylhet Today 24 PRINT

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে সিলেটে র‍্যালি, রক্তদান ও আলোচনা সভা

সিলেটটুডে ডেস্ক |  ০৭ এপ্রিল, ২০১৮

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে সিলেট জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ এবং সিলেট কর্মরত বেসরকারি সংস্থাসমূহের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়েছে।

শনিবার (৭ এপ্রিল) সকাল ১০টায় নগরীতে এ র‍্যালি বের করা হয়।

র‌্যালিটি নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন অফিসে এক আলোচনা সভা ও পরবর্তীতে রক্তদান কর্মসূচি পালন করা হয়।

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসক নূমেরী জামান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. লুৎফুর রহমান, দেবজিৎ সিংহ, ডেপুটি সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, ডা. মো. মঈনুল আহসান, ডা. মো. আমজাদ হোসেন, এম ও সিএম ডা. আহমদ সিরাজুম মুনির, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সুজম বনিক, ডা. নুরে আলম শামীম, ডা. ফারহানা হক, জুনিয়র স্বাস্থ্য অফিসার মো. জিয়াউল ইসলাম চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা মো. গৌছ আহমদ চৌধুরী, অরুন কুমার চৌধুরী, কয়েছ আহমদ প্রমুখ।

এছাড়াও সেভ দি চিলড্রেন, ব্র্যাক, এসএমকেএস, মেরিস্টোন, সীমান্তিক, পিএইচডি ও নাটাব এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.