Sylhet Today 24 PRINT

প্রতিযোগিতায় বিশ্বে টিকে থাকতে যোগ্যতার বিকল্প নেই: আবু দাউদ

সিলেটটুডে ডেস্ক |  ০৭ এপ্রিল, ২০১৮

ট্যাকসেস আপীলাত ট্রাইব্যুনাল চট্টগ্রাম এর সদস্য (কর কমিশনার) সৈয়দ মোহাম্মদ আবু দাউদ বলেছেন, প্রতিযোগিতায় বিশ্বে টিকে থাকতে হলে যোগ্যতার কোন বিকল্প নেই। শিক্ষার্থীদের  নৈতিক ও মননশীল শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের মেধাকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের জন্য কাজ করতে এগিয়ে আসতে হবে।

শুক্রবার (৬ এপ্রিল) সন্ধ্যায় দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট আয়োজিত বার্ষিক সাধারণ সভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, নবীগঞ্জ প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি স্বনামধন্য উপজেলা। প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে উপজেলার মানবসম্পদকে আরো দক্ষ করে গড়ে তোলা নবীগঞ্জবাসী সহ সকলের দায়িত্ব।

সমিতির সভাপতি মনসুর আলী খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. আবুল ফজলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ডা. আব্দুল হাই চৌধুরী, সিলেট মদন মোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কনসালটেন্ট ডা.খালেদ মোহসিন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ কার্র্ডিওলজী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এস এম হাবিবউল্লাহ সেলিম, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি মো. এমদাদ হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোজাক্কির হোসাইন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমিতির সহসভাপতি ছালেহ আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম দলা মিয়া,এডভোকেট দেওয়ান মিনহাজ্ব গাজী, মদন মোহন কলেজের অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, সহিদুর রহমান সাফি, এডভোকেট জ্যোৎস্না ইসলাম, মো. আবু ইউসুফ, এডভোকেট আব্দুল কাইয়ুম চৌধুরী, মো.অলিউর রহমান নাহিদ, বয়েত উল্লা, মাহমুদ হাসান, মো.ফয়জুল হক, কবি নিলুফা ইসলাম নিলু প্রমুখ।

শুরুতে পবিত্র কোরআনে তেলাওয়াত করেন হাফিজ মৌলানা শফিউল আলম। অনুষ্ঠানে ৬০ জন শিক্ষার্থীর মধ্যে ২ লক্ষ ৪৬ হাজার টাকার শিক্ষা বৃত্তি এবং সম্মাননা সনদ প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.