Sylhet Today 24 PRINT

বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে ৮নং ওয়ার্ড বিএনপির লিফলেট বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ০৭ এপ্রিল, ২০১৮

১০ এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিলেট বিভাগের সমাবেশ সফলের লক্ষ্যে ৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার (৭ এপ্রিল) দুপুর ৩টায় ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির পল্লী বিষয়ক সম্পাদক আব্দুজ জব্বার তুতু, মহানগর বিএনপির সিনিয়র সদস্য সিরাজ খান শিরহান, ৮নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা, সদস্য রেজুয়ান আহমদ, জালালাবাদ থানা বিএনপির সহসভাপতি জয়নাল তালুকদার, জাসাস জালালাবাদ থানা সভাপতি জামিল আহমদ, কর্মজীবী পরিষদের সভাপতি জগলু ইসলাম জগলু, সেক্রেটারি এম. এ শাহিদ সমির, সহসভাপতি আব্দুর রাজ্জাক, আব্দুল খালিক, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান গণি, মদন মোহন কলেজ ছাত্রদল নেতা ইবনে জাহান তানভীর।

এছাড়াও উপস্থিত ছিলেন এম. এ মুজাহিদ আহমদ, মুমিন গাজী, আব্দুল মালেক, সুরুজ আলী, কুদ্দুস আহমদ সুমন, জহির মিয়া, শামীম আহমদ, আবুল কাশেম, হাসিম মিয়া, আবুল বাশার চান মিয়া, আমির আলী ও খালিক প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.