Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে ফতেহপুর স্বাধীনতা কাপের ফাইনাল সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৮ এপ্রিল, ২০১৮

মৌলভীবাজার সদর উপজেলার ফতেহপুর মাঠে বিজলী সংঘ আয়োজিত স্বাধীনতা কাপ টি২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক ফতেহপুর বিজলী সংঘের মোকাবেলা করে কদুপুর ক্রিকেট দল। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯৫ রানে শেষ হয়,জবাবে ফতেহপুর ৬ উইকেট হারিয়ে ৯৬ রান করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অব দ্যা ফাইনাল ইমরান ও ম্যান অব দ্যা সিরিজ সায়েম নির্বাচিত হন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু। এসময় ইউপি সদস্য আবু সুফিয়ান,আমিরুল ইসলাম সাহেদ, সাবেক সদস্য কনর মিয়া,আরাফাত মিয়া,জুয়েল রানা, রিপন চৌধুরী উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.