Sylhet Today 24 PRINT

দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে গ্রাসরুটসের মানববন্ধন শুক্রবার

সিলেটটুডে ডেস্ক |  ০৮ এপ্রিল, ২০১৮

দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শুক্রবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করা হবে।

এতে দল-মত নির্বিশেষে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন গ্রাসরুটস’র নির্বাহী পরিচালক হিমাংশু মিত্র।

রোববার (৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ লিপিতে তিনি আরো বলেন, ৫ জন এক যায়গায় মিলিত হয়ে হলেও প্রতিবাদ শুরু হোক। মনে রাখবেন এই উদ্যোগ নিজে নিতে হবে। ১টি মোম ও কয়েকটা মিনিট শুরু করতে পারে ব্যাপক বিরোধিতা। নিজের মা, বোন, কন্যা ও প্রিয় নারীটির সুরক্ষার কথা চিন্তা করেই কর্মসূচি পালন করুন নিজ উদ্যোগে এবং ফটোসহ তা প্রকাশ করুন সোশ্যাল মিডিয়ায়। ভবিষ্যতে ব্যাপক গণআন্দোলনের ভিত্তি গঠন করুন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.