Sylhet Today 24 PRINT

ছুটির দাবিতে সেলুন কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও সভা

সিলেটটুডে ডেস্ক |  ০৮ এপ্রিল, ২০১৮

সিলেট সদর ও মহানগর সেলুন কর্মচারীদের যৌথ উদ্যোগে সপ্তাহে একদিন ছুটির দাবিতে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ এপ্রিল) দুপুরে সেলুন কর্মচারীবৃন্দ সিলেট সিটি করপোরেশনের সামনে থেকে শ্রমিক নেতা সাহাবুদ্দিন আহমদ সাবুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আম্বরখানা পয়েন্টে এক পথসভায় মিলিত হয়।

শ্রমিক নেতা সাহাবুদ্দিন আহমদ সাবুর সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন অশীম চন্দ, লিটন চন্দ, বিজন চন্দ, জয়ন্ত বাবু, রতন কর, বিষু চন্দ, শামীম মিয়া, লিটন মিয়া, রঞ্জন চন্দ, আহমদ মিয়া, শ্যামল চন্দ, রিপন চন্দ, কাজল চন্দ, পলাশ চন্দ, দুর্জয় বাবু, পাপন চন্দ প্রমুখ।

সভায় সেলুন কারিগরবৃন্দ বলেন, শ্রমিক আইনে সপ্তাহে একটি ছুটি থাকলেও সেলুন মালিকগণ সেই আইন অমান্য করে আমাদেরকে ছুটি থেকে বঞ্চিত রেখেছেন। অবিলম্বে সপ্তাহে একদিন ছুটি কার্যকর করার জন্য সেলুন মালিকদের নিকট জোর দাবি জানান তাঁরা।

বক্তারা কর্মচারীদের প্রাণের দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সভায় সাপ্তাহিক ছুটি কার্যকর ও এসি, নন এসিসহ সকল প্রকার সেলুন সপ্তাহে একদিন বন্ধ রাখার দাবি উত্থাপন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.