Sylhet Today 24 PRINT

ছাতকের বাগবাড়ী বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

ছাতক প্রতিনিধি |  ০৮ এপ্রিল, ২০১৮

ছাতকের বাগবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আন্ত: বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান রোববার (৮ এপ্রিল) দুপুরে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, ছাতক কনট্রাকটর এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহিন চৌধুরী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাসের সভাপতিত্বে ও শিক্ষিকা লোপা দাসের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি রাশিদা আহমদ ন্যান্সি, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন. সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক দুলন তরফদার ও শিক্ষিকা ডলি রানী দাস।

এসময় শিক্ষিকা জেলি রানী কর, হালিমা বেগম, জাহানারা বেগম, মিসবাহ বেগম, শিউলি পাল, শিক্ষক মাওলানা ইমাদ উদ্দিন মানিক, শিক্ষিকা তাসমিনা আক্তার কলি, মুনমুন দে, তমা দাস, মাহমুদা আক্তার, রীমা দাসসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ছাত্র সাদমান আমিন সানি ও গীতা পাঠ করেন সেঁজুতি তরফদার হৃদি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.