Sylhet Today 24 PRINT

বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

বেনাপোল প্রতিনিধি |  ০৮ এপ্রিল, ২০১৮

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে যশোরের শার্শা উপজেলার বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৮এপ্রিল) সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে অভিভাবকদের দুটি প্যানেলে ৫ জন করে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এ নির্বাচনে বিজয়ীরা হলেন, আলহাজ্ব আজিজুর রহমান আম মার্কায় পেয়েছেন ৪৭৪ ভোট, শেখ কাজিম উদ্দিন মই মার্কায় ৪৩১ ভোট, তাহাজ্জেল হোসেন বল মার্কায় ৪৩০, আহাদুজ্জামান বকুল মোরগ মার্কায় ৪২৫ ও লক্ষ্মী রানী কলস মার্কায় ৩৯৭ ভোট  পেয়ে বিজয়ী হয়েছেন।

অন্যদিকে পরাজিত প্রার্থীরা পেয়েছেন, জাহাঙ্গীর আলম ঘড়ি মার্কায় ৩৩৯ ভোট, আজিবর রহমান মাছ মার্কায় ৩২৭, রিয়াজ আহমেদ  চেয়ার ২৯৯, হায়দার আলী সাইকেল ২৭২ ও শারমিন সুলতানা হাঁস মার্কায় ৩০৭ ভোট।

স্কুলটিতে মোট ভোটার সংখ্যা ছিল ১১৯৭ জন অভিভাবক, ভোট সংগ্রহ হয় ৮৫৩ টি।  উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে দিনভর ভোট অনুষ্ঠিত হয়।

প্রিজাইডিং অফিসার শার্শা উপজেলা এ্কাডেমিক সুপারভাইজার একেএম নুরুজ্জামান নির্বাচনের ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.