Sylhet Today 24 PRINT

শহীদ ডা. শামসুদ্দিনের মৃত্যুবার্ষিকীতে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের শ্রদ্ধাঞ্জলি

সিলেটটুডে ডেস্ক |  ০৯ এপ্রিল, ২০১৮

শহীদ অধ্যাপক ডা. সামসুদ্দিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ।

সোমবার (৯ এপ্রিল) নগরীর চৌহাট্টাস্থ ডা. শামসুদ্দিন আহমদের স্মৃতিসৌধে এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর ডেপুটি কমান্ডার মো. মনাফ খান, দক্ষিণ সুরমা উপজেলা কমান্ডার কুটি মিয়া, মুক্তিযোদ্ধা আলতাব আলী, মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, মুক্তিযোদ্ধা আফতাব আলী, মুক্তিযোদ্ধা ইউনুছ আলী, খুর্শীদ আলী, সুবেদার মেজর রফিক উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সদর উপজেলা কমান্ডার এরশাদ আলী, জেলা সন্তান কমান্ডের সভাপতি সালাউদ্দিন পারভেজ, সন্তান কমান্ড নেত্রী কলি দেবী, মো. দুদু মিয়া, জেলা যুব কমান্ডের সভাপতি শাহীন আহমদ চৌধুরী নয়ন, জেলা সন্তান কমান্ডের সহসভাপতি শাহ নেওয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ রাজু, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, হোসেন আহমদ চৌধুরী, সোহেল দাস, খসরু মিয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.