Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে বিএমবি হাই স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিলেটটুডে ডেস্ক |  ০৯ এপ্রিল, ২০১৮

জৈন্তাপুরে ব্রিগেডিয়ার মজুমদার বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (৯ এপ্রিল) সকাল ১০টায় স্কুল ক্যাম্পাসে শুরু হওয়া অনুষ্ঠান বিকেলে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন। স্কুলের প্রধান শিক্ষক আবু সাইদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি এম লিয়াকত আলী, জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, তৈয়ব আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফয়েজ আহমদ বাবর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুলাইমান হোসেন, ইমরান আহমদ মহিলা কলেজের সহকারী অধ্যাপক খায়রুল ইসলাম, তৈয়ব আলী কারিগরি কলেজের প্রতিষ্ঠাতা ফারুক আহমদ, জৈন্তাপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম।

স্কুলের সহকারী শিক্ষক নজরুল ইসলাম ও সালেহা বেগমের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, জৈন্তিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হায়দর আলী, বাউরভাগ স্কুলের প্রধান শিক্ষক আব্দুল জলিল, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান বাবুল, অভিভাবক সদস্য শফিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন।

শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন শহীদুল ইসলাম, নুর উদ্দিন, নাসিমা আক্তার ও কলিম উল্লাহ।

বিকেলে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এসব অনুষ্ঠানে পাঁচ শতাধিক শিক্ষার্থীসহ অভিভাবদের স্বত:স্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষণীয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.