Sylhet Today 24 PRINT

ওসমানী হাসপাতালে নার্সিং অফিসারদের মতবিনিময়

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৯ এপ্রিল, ২০১৮

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন কমিটি গঠনের লক্ষে নার্সিং অফিসারদের এক বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার দুপুরে মেডিকেলের সেমিনার কক্ষে সেবা তত্ত্বাবধায়ক শিউলি আক্তারের সভাপতিত্বে ও নার্সিং কর্মকর্তা পরিমল বর্ণিকের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নার্সিং কর্মকর্তা অরবিন্ধু, শামিমা আক্তার, ব্রন্তি দে, রেখা, খাদিজা আক্তার, জুমুর, শাহানা আক্তার, কাকলী রানী পাল, সবিতা প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় দীর্ঘ ১৮ বছর থেকে ওসমানী হাসপাতালের নার্সিং কমিটি না থাকায় একটি শক্তিশালী নার্সিং কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.