Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধু একাডেমী সিলেট মহানগরের আহ্বায়ক কমিটি অনুমোদন

সংবাদ বিজ্ঞপ্তি |  ১১ এপ্রিল, ২০১৮

বঙ্গবন্ধু একাডেমী সিলেট মহানগরের আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে সংঘটনের কেন্দ্রীয় কমিটি।

মঙ্গলবার (১০ এপ্রিল) বঙ্গবন্ধু একাডেমীর মহাসচিব হুমায়ুন কবির মিজি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম রুকন স্বাক্ষরিত এক পত্রে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে তোফায়েল খানকে আহ্বায়ক, রেদওয়ান মাহমুদকে সদস্য সচিব, নুর-ই আলম ও ফজলুল রহমান আকবরকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির নেতৃবৃন্দকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.