Sylhet Today 24 PRINT

জেএসসিতে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে মাধবপুরের প্রমি

মাধবপুর প্রতিনিধি |  ১২ এপ্রিল, ২০১৮

কাজী নাফিসা আঞ্জুম (প্রমি) এবারের জেএসসি পরীক্ষায় মাধবপুর উপজেলার গোবিন্দপুর সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে।

সে উপজেলার ২নং চৌমুহনী ইউনিয়ন পরিষদের ৩ বারের নির্বাচিত মেম্বার গোপীনাথপুরের বাসিন্দা কাজী আবু নাছির জালাল এবং মাধবপুর উপজেলা স্বাস্থ্য সহকারী ইয়াসমিন বেগম এর প্রথম সন্তান।

সে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এড.আমিনুল ইসলাম এবং মাধবপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এড. সুফিয়া আক্তার হেলেন এর ভাতিজি।

উল্লেখ, সে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায়ও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। এ সফলতার জন্য সে শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। প্রকৃত মানুষ হওয়ার জন্য সে সকলের দোয়া প্রার্থী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.