Sylhet Today 24 PRINT

সিলেটে এসিআই মটরসের ব্যতিক্রমী বর্ষবরণ

সিলেটটুডে ডেস্ক |  ১৫ এপ্রিল, ২০১৮

বর্ণাঢ্য ও ব্যতিক্রম আয়োজনের মধ্য দিয়ে আবহমান বাংলার চির ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ উদযাপন করেছে এসিআই মটরস সিলেট অফিস।

শনিবার (১৪ এপ্রিল) বৈশাখের দিনে সিলেট নগরীতে আনন্দ র‌্যালি বের করে পরে সকাল থেকেই দক্ষিণ সুরমা থানার পার্শ্বে দিনব্যাপী মেলার আয়োজন করা হয়।

মেলায় আগত সবার জন্য বাংলার ঐতিহ্য ফল, মিষ্টি ও খাবার পরিবেশন করা হয় এবং সবাইকে বাংলা নববর্ষের উপহার একটি করে ফতুয়া দেয়া হয়। মেলাটির উদ্বোধন করেন মেলায় আগত দর্শনার্থীরা।

কোম্পানির রিজিওনাল ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ও এরিয়া ম্যানেজার নন্দন বসাকের সার্বিক পরিচালনায় এ ব্যতিক্রমী মেলায় উপস্থিত ছিলেন, সিলেট, সুনামগঞ্জ জেলার ডিলার ও নানা শ্রেণীর মানুষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.