Sylhet Today 24 PRINT

নববর্ষে সিকৃবিতে বালিকণার সঙ্গীত পরিবেশন

সিলেটটুডে ডেস্ক |  ১৬ এপ্রিল, ২০১৮

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বৈশাখী অনুষ্ঠানে লোক গানের দল 'বালিকণা' বাঙ্গালীর প্রাণের বাংলা গান পরিবেশন করে।

শনিবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত গান পরিবেশন করেন তারা।

দলগত গানে স্বত:স্ফূর্ততা এনে দেন বিপ্রদীপ কর, সাগর দাস, সোহান রানা, অসীম দেব, প্রিতম কর ও অর্জুন বিশ্বাস।

বালিকণার উদীয়মান কণ্ঠ শিল্পীরা একুয়াস্টিক যন্ত্র বাজিয়ে সংগীত পরিবেশন করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.