Sylhet Today 24 PRINT

সিলেট চেম্বারে ই-কমার্স বিষয়ক সেমিনার ২৩ এপ্রিল

সিলেটটুডে ডেস্ক |  ১৭ এপ্রিল, ২০১৮

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও এসএমই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ই-কমার্স বিষয়ক এক সেমিনারের আয়োজন করা হয়েছে।

সোমবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় চেম্বার কনফারেন্স হলে এ সেমিনার অনুষ্ঠিত হবে।

সেমিনারে ব্যবসা-বাণিজ্যে ই-কমার্সের গুরুত্ব ও সম্ভাবনা বিষয়ে অংশগ্রহণকারীদের সম্যক ধারণা প্রদান করা হবে।

সেমিনারে অংশগ্রহণে আগ্রহীদের ২১ এপ্রিলের মধ্যে জেল রোডস্থ দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র কার্যালয়ে নাম রেজিস্ট্রেশনের জন্য অনুরোধ জানানো যাচ্ছে। রেজিস্ট্রেশন আগে আসলে আগে পাবেন ভিত্তিতে করা হবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: ০১৭৯৪৪৯৯৬৮৪, ৭১৬০৬৯, ৭১৪৪০৩। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.