Sylhet Today 24 PRINT

মিয়া ফাজিল চিশতে রাস্তার কাজ পরিদর্শনে কাউন্সিলর হাদী

সিলেটটুডে ডেস্ক |  ১৭ এপ্রিল, ২০১৮

সিলেট নগরীর মিয়া ফাজিল চিশত আবাসিক এলাকার আরসিসি ঢালাই রাস্তার কাজ পরিদর্শন করেছেন ১নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী।

মঙ্গলবার দুপুর ১টায় এ কাজ পরিদর্শন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী সামছুল পাটোয়ারী, সহকারী প্রকৌশলী আব্দুস সোবহান, ফারহান আহমদ, তাহদিন আহমদ, উপসহকারী প্রকৌশলী খায়রুল ইসলাম অপু, মঈনউদ্দিন, কার্য সহকারী আব্দুর রউফ, ফারুক ওসমানী, মো. ঈশা, মো. সুজন আহমদ, মিজান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের কমিউনিটি ব্যলেন্ডিয়ার গ্রুপের সহসভাপতি নজির হোসেন, গ্রুপের সাধারণ সম্পাদক আজিমুজ্জামান, মাহবুব আহমদ চৌধুরী, সৈয়দ আনামুল সানি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.