Sylhet Today 24 PRINT

মুজিবনগর দিবস উপলক্ষে জালালাবাদ থানা আওয়ামী লীগের মিছিল

সিলেটটুডে ডেস্ক |  ১৭ এপ্রিল, ২০১৮

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জালালাবাদ থানা আওয়ামী লীগের উদ্যোগে নগরীতে এক মিছিল বের করা হয়।

মঙ্গলবার (১৭ এপ্রিল) বিকেলে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের আলোচনা সভায় যোগদান করে।

জালালাবাদ থানা আওয়ামী লীগের আহবায়ক এম. উস্তার আলী ও যুগ্ম আহবায়ক মনোহর আলীর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান, সোহাদ, দিলওয়ার, মকবুল আলী, সাদ উদ্দিন, হানিফ আলী, নূরুল আমীন, জিল্লুর, ময়না মিয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.