Sylhet Today 24 PRINT

সিলেট জেলা শ্রমিক লীগের মুজিবনগর দিবস পালন

সিলেটটুডে ডেস্ক |  ১৭ এপ্রিল, ২০১৮

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ সিলেট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ এপ্রিল) তালতলাস্থ টিএন্ডটি ফেডারেল ইউনিয়ন কার্যালয়ে সকাল ১০টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সহসভাপতি প্রকৌশলী এজাজুল হক। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী।

দিবসটির তাৎপর্য বিশ্লেষণ করে বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি আব্দুল মতিন ভুঁইয়া, সহসভাপতি আব্দুল জলিল, সহসভাপতি আব্দুস সাত্তার, সহসভাপতি সিরাজুল ইসলাম, সহসভাপতি জমশেদ বখত মনন, সহসভাপতি আজিজুর রহমান, জেলার উপদেষ্টা ও জেলা হকার্স লীগের সভাপতি আউয়াল হোসেন, দপ্তর সম্পাদক দুলন রঞ্জন দেব, অর্থ সম্পাদক সুশান্ত দেব, ক্রীড়া সম্পাদক শাহ আলম সুরুক, সদর উপজেলার সভাপতি মকবুল হোসেন খান, বিএডিসি সিবিএ এর সভাপতি দিলিপ কুমার চন্দ্র, দক্ষিণ সুরমার সাধারণ সম্পাদক আব্বাস আলী, জনতা ব্যাংক সিবিএ এর সাবেক সভাপতি আতিকুর রহমান, জনতা ব্যাংক সিবিএ এর সাধারণ সম্পাদক মীর ইয়াকুত আলী দুলাল, জেলার সহসম্পাদক ও নির্মাণ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নূর-এ-আলম, জেলার সহসম্পাদক ও স্বর্ণশিল্পী শ্রমিক লীগের সভাপতি রফিক আহমদ, জেলার সহসম্পাদক ও স্বর্ণশিল্পী শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শমরেন্দ্র সিং, টিএন্ডটি সিবিএ এর সভাপতি সুদর্শন ভট্টাচার্য, সাধারণ সম্পাদক আজিজুল হক, কৃষি ব্যাংক সিবিএ এর সভাপতি আছকির মিয়া, রূপালী ব্যাংক সিবিএ এর সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সোনালী ব্যাংক সিবিএ এর সভাপতি মো. হিরণ মিয়া, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সিলেট গ্যাস ফিল্ড শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক আব্দুস সোবহান, হোটেল রেস্তোরাঁ শ্রমিক লীগের নেতা নাসির আহমদ প্রমুখ।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.