Sylhet Today 24 PRINT

পূজা উদযাপন পরিষদের সহ-সমাজ কল্যাণ সম্পাদক হলেন অরূপ

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৮ এপ্রিল, ২০১৮

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিলেট মহানগর শাখার সহ-সমাজসেবা সম্পাদক হলেন অরূপ রায়। পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি তাকে এ দায়িত্ব প্রদান করে।

মঙ্গলবার পূজা উদযাপন পরিষদ, সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেব ও সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত এ তথ্য জানান।

ব্যবসায়ী অরূপ রায় ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। তিনি নাট্যসংগঠন লিটল থিয়েটার, সিলেট ও স্বেচ্ছাসেবী সংগঠন রোটারি ক্লাবের সাথে সম্পৃক্ত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.