Sylhet Today 24 PRINT

ব্যবসায়ীদের সাথে সিলেট চেম্বারের মতবিনিময় বৃহস্পতিবার

সিলেটটুডে ডেস্ক |  ১৮ এপ্রিল, ২০১৮

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ২০১৮-২০১৯ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে ব্যবসায়ীদের সাথে সিলেট চেম্বার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় চেম্বার বোর্ড রুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

যে কোন প্রতিষ্ঠান বা সংগঠনের পক্ষ থেকে কোন প্রস্তাবনা থাকলে লিখিতভাবে তা সাথে নিয়ে আসার জন্য সিলেট চেম্বারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, সভার দাওয়াতপত্রে সময় সাড়ে ৬টা থাকলেও তা সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.