Sylhet Today 24 PRINT

সিলেট উইমেন চেম্বার অব কমার্সের মাসব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন

সিলেটটুডে ডেস্ক |  ১৮ এপ্রিল, ২০১৮

সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে প্রথমবারের মতো মাসব্যাপী বৈশাখী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

বুধবার (১৮ এপ্রিল) নির্ভানা ইন সংলগ্ন উন্মুক্ত মাঠে এ মেলার উদ্বোধন হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি হাসিন আহমদ, সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি স্বর্ণলতা রায়, নির্ভানা ইন এর ব্যবস্থাপনা পরিচালক তাহমিদ আহমেদ, হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি চন্দন রায়, পরিচালক শামসুন নাহার, রাবেয়া আক্তার রিয়া, বিউটি বর্মণ, রাহেলা জেরিন কানন, রাখী মনি সিনহা, ওয়াহিদা আখলাক ও মাজেদা বেগম, সিলেট মেট্রোপলিটন চেম্বারের সচিব জাহাঙ্গীর হোসেন, সিলেট উইমেন চেম্বার অব কমার্সের সচিব রাশেদুল ইসলাম, উত্তম সিংহ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.