Sylhet Today 24 PRINT

প্রণবকান্তি দেব’র ‘গল্প-কথায় অভিজ্ঞতা বিনিময়’ বৃহস্পতিবার

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৮ এপ্রিল, ২০১৮

দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ সিলেটের বিভাগীয় সমন্বয়ক এবং জীবনমান উন্নয়ন প্রয়াসী সংস্থা ‘ইনোভেটর’ এর নির্বাহী সঞ্চালক, সিলেট ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক প্রনবকান্তি দেব এর যুক্তরাষ্ট্র সফর নিয়ে ‘গল্প-কথায় অভিজ্ঞতা বিনিময়’ শিরোনামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমির মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এতে যুক্তরাষ্ট্র সরকারের আমন্ত্রণে আন্তর্জাতিক পেশাগত দক্ষতা বিনিময় করবেন লেখক, সংগঠক প্রণবকান্তি দেব।

এছাড়াও সংশ্লিষ্ট বিষয় নিয়ে সিলেটের সুধিজনও আলোচনায় অংশ নেবেন। সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.