Sylhet Today 24 PRINT

সিলেটে বিএনপির কাউন্সিলারদের সাথে বদরুজ্জামান সেলিমের মতবিনিময়

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৮ এপ্রিল, ২০১৮

আসন্ন সিলেট সিটি নির্বাচনকে সামনে রেখে বিএনপির দলীয় পুরুষ ও মহিলা কাউন্সিলারদের সাথে মতবিনিময় করেছেন সম্ভাব্য মেয়র পদপ্রার্থী বদরুজ্জামান সেলিম।

বুধবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় তাঁর শাহী ঈদগাহস্থ বাসভবনে উক্ত সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি দলীয় পুরুষ ও মহিলা কাউন্সিলারবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় কালে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেন- আসন্ন সিটি নির্বাচনকে সামনে রেখে আমি দীর্ঘদিন থেকে প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমি আশাবাদী দল আমাকে মনোনয়ন দেবে। আর দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে বিজয়ী করতে দলীয় কাউন্সিলার হিসেবে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। আমি নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে আমার দলীয় কাউন্সিলারদের জন্য কাজ করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের কাউন্সিলার প্যানেল মেয়র-১ রেজাউল হাসান কয়েস লোদী, ১০নং ওয়ার্ড কাউন্সিলার ও প্যানেল মেয়র-২ এডভোকেট সালেহ আহমদ চৌধুরী, সংরক্ষিত আসনের কাউন্সিলার ও প্যানেল মেয়র-৩ এডভোকেট রুখশানা বেগম শাহনাজ, ৬নং ওয়ার্ডের কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম, ১৪নং ওয়ার্ড কাউন্সিলার নজরুল ইসলাম মুনিম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলার দিনার খান হাসু, ২২নং ওয়ার্ড কাউন্সিলার সৈয়দ মিসবাহ উদ্দিন, ২১নং ওয়ার্ড কাউন্সিলার আব্দুর রকিব তুহিন, ১৩নং ওয়ার্ড কাউন্সিলার সিকান্দার আলী, ১৮নং ওয়ার্ডের কাউন্সিলার এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, ২নং ওয়ার্ডের কাউন্সিলার রাজিক আহমদ, ১নং ওয়ার্ডের কাউন্সিলার সৈয়দ তৌফিকুল হাদী ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলার সালেহা কবির শেপী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.