Sylhet Today 24 PRINT

সিলেটে জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের মিছিল সমাবেশ

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৮ এপ্রিল, ২০১৮

মহান মে দিবসে সার্বজনীন খানাদানা ও স্ববেতনে ছুটির দাবিতে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বুধবার (১৮ এপ্রিল) বিকালে নগরীর রেজিস্ট্রারী মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১নং গেইটের সামনে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।

সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ. সাদেক মিয়ার সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক আনছার আলীর পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শ্রমিক নেতা সুরুজ আলী।

বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক রমজান আলী পটু, জাতীয় ছাত্রদল শাবি শাখার সাধারণ সম্পাদক রুপেল চাকমা, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের জৈন্তাপুর উপজেলা কমিটির সভাপতি মো. ফারুক আহমদ, শাহপরান থানা কমিটির মো. দুলাল মিয়া, তালতলা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মো. জুয়েল আহমদ।

উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জাকি, সাংগঠনিক সম্পাদক ইমান আলী, কোষাধ্যক্ষ মহিদুল ইসলাম, বাবনা আঞ্চলিক কমিটির সভাপতি মো. শাহিন মিয়া, তালতলা আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আখতার হোসেন, বন্দরবাজার আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মো. হাবিব হোসেন প্রমুখ। এছাড়াও জেলা ও বিভিন্ন আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.