Sylhet Today 24 PRINT

সিলেটে ‘অবৈধ’ সিএনজি অটোরিকশা বন্ধের দাবি

সিলেটটুডে ডেস্ক |  ১৮ এপ্রিল, ২০১৮

সিলেট জেলায় রেজিস্ট্রেশন বিহীন অবৈধ অটোরিকশা (সিএনজি) ও অন্যান্য জেলার গাড়ী অবাধে চলাফেরা ও পুলিশ হয়রানী বন্ধের দাবিতে সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামানের সাথে মতবিনিময় করেছেন সিলেট জেলা অটোরিকশা (সিএনজি) মালিক সমিতি রেজি: নং- চট্ট-২৭৮৫ এর নেতৃবৃন্দ।

বুধবার (১৮ এপ্রিল) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সিলেট জেলা অটোরিকশা (সিএনজি) মালিক সমিতির সভাপতি শাহ দিলওয়ার, সহ সভাপতি জামিল আহমদ লিটন, ইকবাল আহমদ শিহাব, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক জালাল আহমদ, মো. বুলবুল, দপ্তর সম্পাদক ছাব্বির আহমদ, প্রচার সম্পাদক মো. আনছার আলী, কল্যাণ সম্পাদক মো. বেলাল আহমদ, কার্যনির্বাহী সদস্য আব্দুল কুদ্দুছ এহিয়া, সদস্য জাকির খাঁন, জাবেদ আহমদ, টুকেরবাজার উপ-কমিটির সম্পাদক সোনা মিয়া, সহ সম্পাদক এহিয়া, শাহপরান উপ-কমিটির সম্পাদক নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, রেল গেইট উপ-কমিটির সভাপতি ওহাব মিয়া, কোষাধ্যক্ষ সেলিম আহমদ, চন্ডিপুল উপ-কমিটির সভাপতি এমদাদুর রহমান, সম্পাদক সাহেদুর রহমান সাহেদ, জালালপুর উপ-কমিটির সভাপতি মোস্তাকিম আলী সেলিম, সহ-সভাপতি ফলিক মিয়া, কদমতলী উপ-কমিটির সভাপতি নজরুল ইসলাম তালুকদার, দিলওয়ার হোসেন চৌধুরী, গোলাপগঞ্জ উপ-কমিটির সভাপতি এমদাদুল হক, সম্পাদক বেলাল আহমদ প্রমুখ। এছাড়াও অন্যান্য কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় কালে সমিতির নেতৃবৃন্দ রেজিস্ট্রেশন বিহীন ও অন্যান্য জেলা যেমন সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ অটোরিক্সা (সিএনজি) সিলেট শহরে ও পার্শ্ববর্তী এলাকায় অবৈধ চলাচল বন্ধ করণ ও পুলিশ হয়রানী বন্ধ এবং বৈধ স্ট্যান্ড স্থাপনের জন্য জেলা প্রশাসকের কাছে দাবি জানান।

জেলা প্রশাসক নুমেরী জামান তাদের বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.