Sylhet Today 24 PRINT

শিশু একাডেমির আয়োজনে চারুবাকের নাটিকা মঞ্চস্থ

সিলেটটুডে ডেস্ক |  ১৯ এপ্রিল, ২০১৮

শিশু একাডেমির আয়োজনে চারুবাকের শিশু শিল্পীদের অংশগ্রহণে মঞ্চস্থ হল ‘সম্প্রীতির বাংলা’ নাটিকা।

বুধবার বিকেলে সিলেটের রিকাবিবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে বর্ষবরণ ও শিশু আনন্দমেলা উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমির আমন্ত্রণে চারুবাক নাটিকাটি মঞ্চস্থ করে।

আবৃত্তিশিল্পী জ্যোতি ভট্টাচার্যের রচনা ও নির্দেশনায় নাটিকাটিতে ঝড়ের দিনে আম কুড়িয়ে ফেরার পথে শিশুরা কুড়িয়ে পাওয়া একটি টিনের বাক্সে গয়না পায়। সেই বাক্সটি পেয়ে প্রথমে তারা ভেবেছিল বাক্সের গয়না বিক্রি করে তারা সন্দেশ খাবে। কিন্তু না। পরক্ষণেই শিশুদের বিবেক জাগে উঠলো। তারা কুড়িয়ে পাওয়া গয়নার বাক্সটির প্রকৃত মালিকের সন্ধান করলো। এমন প্রেক্ষাপট নিয়ে মঞ্চস্থ হল ‘সম্প্রীতির বাংলা’ নাটিকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.