Sylhet Today 24 PRINT

ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় সভাপতি গ্রেপ্তারের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৯ এপ্রিল, ২০১৮

বরিশালে ব্যাটারি চালিত রিকশা শ্রমিকদের মিছিল থেকে সমাজতান্ত্রিক  ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি ইমরান হাবিব রুমনসহ ৮জন নেতাকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ করেছে ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখা।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) বিকেলে শহরের চৌমোহনায় এই মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।  

সমাজতান্ত্রিক  ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মিটন দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রায়হান আনছারীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা শাখার আহবায়ক মঈনুর রহমান মগনু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সভাপতি রেহনোমা রুবাইয়াৎ, সমাজতান্ত্রিক  ছাত্রফ্রন্ট মৌলভীবাজার শহর শাখার সভাপতি মারুফ হোসেন প্রমুখ।

এসময় বক্তারা কেন্দ্রীয় সভাপতি ইমরান হাবিব রুমন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. মনীষা চক্রবর্তীসহ ছাত্রফ্রন্টের ৮জন নেতাকর্মীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের মুক্তি দাবি করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.