Sylhet Today 24 PRINT

কথাকলি সিলেট\'র প্রতিষ্ঠাবার্ষিকী রোববার

সংবাদ বিজ্ঞপ্তি |  ২০ এপ্রিল, ২০১৮

১৩৯১ বঙ্গাব্দের পহেলা বৈশাখে শুরু হয় পথচলা। এবারের বৈশাখে প্রতিষ্ঠার ৩৫-তম বর্ষে পদার্পণ করেছে সিলেটের প্রাচীন নাট্য ও সাংস্কৃতিক সংগঠন কথাকলি সিলেট।

এ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করেছে কথাকলি পরিবার। আগামী রোববার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে সিলেট কবি নজরুল অডিটোরিয়ামে আয়োজন করা হয়েছে এ অনুষ্ঠানের।

অনুষ্ঠানমালায় রয়েছে শুভেচ্ছা কথন, আবৃত্তি এবং কথাকলির সর্বশেষ প্রযোজনা নাটক‘ দূর্ব্বিনশাহ’।

উক্ত অনুষ্ঠানে সিলেটের সাংস্কৃতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করেছেন কথাকলি সিলেট’র সভাপতি শামীমা চৌধুরী এবং সাধারণ সম্পাদক অরূপ শ্যাম বাপ্পী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.