Sylhet Today 24 PRINT

‘সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণের মাধ্যমে আরো দক্ষ হতে হবে’

সংবাদ বিজ্ঞপ্তি |  ২০ এপ্রিল, ২০১৮

সকল ধরনের কর্মক্ষেত্রে প্রশিক্ষণের বিকল্প নেই। বিশেষ করে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষের সঙ্গে কথা বলতে হয়। একারণে তাদের আচার ব্যবহার অনেকেই ফলো করে। যে যত বিনয়ী স্বভাবের তার কাছেই সাধারণ লোকজন সহযোগিতার হাত বাড়ায়। তার কাছেই মনের কথা খোলে বলে। তাই সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণের মাধ্যমে আরো দক্ষ হয়ে উঠতে হবে।

শুক্রবার (২০ এপ্রিল) বিভাগীয় পর্যায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের ৫ দিনব্যাপী দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা একথাগুলো বলেন।

সিলেটের দক্ষিণ সুরমার আলমপুরস্থ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে কোর্স পরিচালক ও বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন দুদকের মহা পরিচালক মাহমুদ হাসান। প্রধান প্রশিক্ষক ছিলেন সিলেটের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরো।

অন্যান্যের মধ্যে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু ওবায়দা প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.