Sylhet Today 24 PRINT

সিলেট জেলা ছাত্র মৈত্রীর আলোচনা সভা

সিলেটটুডে ডেস্ক |  ২১ এপ্রিল, ২০১৮

বাংলাদেশ ছাত্র মৈত্রী সিলেট জেলা কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ এপ্রিল) বিকেলে বন্দরবাজারস্থ পার্টির অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সহসভাপতি ও জেলা সভাপতি স্বপন দাসের সভাপতিত্বে ও কেন্দ্রীয় নেতা ও জেলা সাধারণ সম্পাদক মাসুদ রানা চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সাংগঠনিক, রাজনৈতিক এবং জাতীয় ইস্যুর উপর আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি জয়ন্তী গোয়ালা, সহসাধারণ সম্পাদক স্বারতি উরাং, রাজনৈতিক শিক্ষা ও গবেষণা সম্পাদক সালেহ আহমেদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুম, জেলা সদস্য ও উপশহর শাখা আহবায়ক খাদিজা মৌ, জেলা সদস্য ও কামাল বাজার শাখা আহবায়ক মারজান আহমদ, জেলা সদস্য ও খাজাঞ্চী শাখা আহবায়ক আলমগির, টিলাগড় আহবায়ক শেখ সিদ্দিকুর রহমান বিলাল, এমসি কলেজ ছাত্র নেতা মামুন আহমদ, মদনমোহন কলেজ ছাত্রনেতা হাসান আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.