Sylhet Today 24 PRINT

ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. সৌরভ

সংবাদ বিজ্ঞপ্তি |  ২১ এপ্রিল, ২০১৮

বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগর শাখার আওতাধীন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নিযুক্ত হয়েছেন ডা. সৌরভ সরকার।

শনিবার (২১ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের বর্তমান সভাপতি ডা. মাহমুদুল হক রিফাত।  

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, পারিবারিক কারণে তিনি বিদেশ যাওয়ার জন্য পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সংগঠনটির বর্তমান সহ-সভাপতি ডা. সৌরভ সরকারকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.