Sylhet Today 24 PRINT

গোপালটিলায় কাউন্সিলর প্রার্থী মিঠু তালুকদারের মতবিনিময়

সিলেটটুডে ডেস্ক |  ২২ এপ্রিল, ২০১৮

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২০নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মিঠু তালুকদারের সমর্থনে ওয়ার্ডের টিলাগড় গোপালটিলা এলাকার নারীসমাজের সাথে রোববার দুপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এমসি কলেজের অর্থনীতি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ও গোপালটিলা শিব মন্দিরের সভাপতি কৃষ্ণ প্রিয়া দেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মায়া দেবের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ২০নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মিঠু তালুকদার।

আরো বক্তব্য রাখেন ইন্দ্রিরা দত্ত, রত্মা দত্ত, মালতী দেব, দীপ্তি চন্দ, আইভী সরকার, অর্চনা রানী দেব, গীতা রানী দেব, সীতা মলি­ক, লিপি দাশ, জয়শ্রী রায়, রমা পুরকায়স্থ, শম্পা চক্রবর্তী, ঝুমা দেব, জ্যোৎস্না দেব, শিউলি দাশ, সেবা দাস, নিশা ভৌমিক, শাখী দেব হেপী, অর্পনা দাশ, অর্চনা রানী দেব, নিয়তী রায়, রতœা দাস, রীতা রানী সরকার, শিবলী পাল চৌধুরী, সুমা সরকার, সবিতা সরকার, রতœা, লাকী দেব, সিমা পাল, আভা রানী দাস, সীমা, মুক্তা দেব, যমুনা কর, উষারানী চক্রবর্তী, পারতী দে, রিক্তা পাল, শিল্পী চন্দ, রত্মা রানী চন্দ, পুরবী, কৈতরী বেগম, তপতী দাস, অর্চনা রায়, মৈলন কর, খেলা দেব, রুমি দেব প্রমুখ।

এসময় মিঠু তালুকদার বলেন, আমি আপনাদের সেবা করতে চাই। অতীতে আপনাদের সুখে দুঃখে ছিলাম, বর্তমানে আছি ভবিষ্যতেও থাকব। আমি এই এলাকার সন্তান। আপনাদের সহযোগীতা পেলে আমি আপনাদের সেবা করে যাবো। আমি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে আপনাদের উন্নয়নের জন্য কাজ করতে চাই।

মতবিনিময় সভায় গোপালটিলা এলাকার নারী সমাজ মিঠু তালুকদারকে ওয়ার্ডের কাউন্সিলর পদে সমর্থন দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.