Sylhet Today 24 PRINT

শ.ম. রেজাউল করিমের সাথে সিলেট মহানগরে বঙ্গবন্ধু একাডেমির সাক্ষাৎ

সিলেটটুডে ডেস্ক |  ২৩ এপ্রিল, ২০১৮

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শ.ম রেজাউল করিমের সাথে সিলেট সার্কিট হাউজে সৌজন্য সাক্ষাৎ করেছেন বঙ্গবন্ধু একাডেমি সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ।

রোববার (২২ এপ্রিল) রাত ৯টায় সিলেট মহানগর কৃষক লীগের দপ্তর সম্পাদক ও যুবলীগ নেতা কবির আহমদ শাহজাহানের নেতৃত্বে বঙ্গবন্ধু একাডেমি সিলেট মহানগর শাখার সভাপতি মো. সেলিম আহমদ, সাধারণ সম্পাদক তোফায়েল খান, সাংগঠনিক সম্পাদক রেদওয়ান মাহমুদ সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে কমিটির উপদেষ্টা মঞ্জুর আহমদ ও মাহমুদুর রহমান শিপু, সহসভাপতি শাহ আলী আশফাক অপু, ধর্ম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় এডভোকেট শ.ম রেজাউল করিমকে নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি তাদেরকে দিক নির্দেশনামূলক পরামর্শ দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.