Sylhet Today 24 PRINT

ডেভেলপমেন্ট কাপ সিলেটের বাছাই প্রতিযোগিতা সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৪ এপ্রিল, ২০১৮

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০১৭-১৮ এর আওতায় সিলেট জেলা ক্রীড়া অফিস আয়োজিত অনূর্ধ্ব-১৬ বালকদের ডেভেলপমেন্ট কাপ ফুটবল প্রতিযোগিতা বাছাই সম্পন্ন হয়েছে।

সোমবার সৈয়দ হাতিম আলী উচ্চবিদ্যালয়ের খেলার মাঠে সিলেট জেলার ১৩টি উপজেলার ১০৭ জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। এদের মধ্য থেকে ৬জন প্রতিযোগীকে বিভাগীয় খেলার জন্য মনোনয়ন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু সাফায়াৎ মুহম্মদ শাহেদুল ইসলাম।

সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এলাইছ মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিসিকের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন। প্রতিযোগিতায় রেফারীর দায়িত্ব পালন করেন মো. মিঠুন মিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.