Sylhet Today 24 PRINT

নিসচা সিলেট জেলার উদ্যোগে লিফলেট ও স্টিকার বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ২৪ এপ্রিল, ২০১৮

নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা'র উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে যাত্রী ও চালকদের মাঝে লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ এপ্রিল) দুপুরে কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে এ লিফলেট বিতরণ করা হয়। এরপর এক সভা অনুষ্ঠিত হয়।

নিসচা সিলেট জেলা সভাপতি এম বাবর লস্করের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ মো. লোকমান আলীর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মুহিম আহমদ, বক্তব্য রাখেন ড্রিম সিলেট ডটকমের চেয়ারম্যান সংগঠক শেখ তোফায়েল আহমদ শেফুল, সহসভাপতি আব্দুর রহমান, আশরাফ উদ্দিন রুবেল, অর্থ সম্পাদক আব্দুল মজিদ, সমাজকল্যাণ সম্পাদক আশফাক উদ্দিন আহমদ, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক কাজী মুহিবুর রহমান, সদস্য মনিরুল ইসলাম, সামাদুল ইসলাম অপু, ইসমত ইবনে ইসহাক, আব্দুল মুকিত চৌধুরী রেজা, শাকিম আহমদ, আব্দুল মুমিন সুমন আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.