Sylhet Today 24 PRINT

ফ্রি হার্ট ক্যাম্প’র লক্ষে এপেক্স ক্লাব অব গ্রিন হিলস এর কমিটি

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৪ এপ্রিল, ২০১৮

এপেক্স ক্লাব অব গ্রিন হিলস এর আয়োজনে ‘ফ্রি হার্ট ক্যাম্প’ সফল ভাবে সুসম্পন্ন করার লক্ষে এক জরুরী সভা মঙ্গলবার (২৪ এপ্রিল) বিকাল ৪টায় সিলেট জেলা বারের ৫নং বার হলে অনুষ্ঠিত হয়।

আগামী ৫ মে (শনিবার০ দক্ষিণ সুরমা মোল্লার গাও ইউনিয়নের গোপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে,  সিলেটে কৃতি সন্তান, জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব:) ডা. এ মালিকের নেতৃত্বে, দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে এপেক্স ক্লাব অব গ্রিন হিলস এর আয়োজনে গরিব দুস্থ হৃদ রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদানের লক্ষে দিনব্যাপী এ ফ্রি হার্ট ক্যাম্পটি অনুষ্ঠিত হবে।

এপেক্স ক্লাব অব গ্রিন হিলস এর ২০১৮ বর্ষের সভাপতি এপে. এড. শাহীনুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতি সভায় সর্ব সম্মতিতে ফ্রি হার্ট ক্যাম্প সুসম্পন্নের লক্ষ্যে অতীত জেলা-৪ গভর্নর এপে. আহমেদ জাকারিয়াকে চেয়ারম্যান, অতীত সভাপতি এপে. সাহেদুর রহমানকে সদস্য সচিব ও সদ্য অতীত সভাপতি এপে. নাজমুল হুদাকে কোষাধ্যক্ষ করে একটি কমিটি গঠন করা হয়।

উক্ত সভায়  জাতীয় সেবা পরিচারক এপে. জাহাঙ্গীর আলম কে প্রধান উপদেষ্টা করে একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়।

উপদেষ্টা কমিটির অন্যান্য সদস্য বৃন্দগণ হলেন, জেলা-৪ গভর্নর এপে. এড. মাসুম আহমেদ, সদ্য অতীত জেলা-৪ গভর্নর এপে. এড. মিসবাহুর রহমান আলম, অতীত জেলা-৪ গভর্নর এপে. এড. গিয়াস উদ্দিন চৌধুরী, অতীত জেলা-৪ গভর্নর এপে. আক্তার হোসেন খান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.