Sylhet Today 24 PRINT

মোল্লারগাঁওয়ে মাতৃত্বকালীন ভাতাভোগী প্রশিক্ষণের উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৫ এপ্রিল, ২০১৮

সিলেটের দক্ষিণ সুরমার ১নং মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদে ২০১৭-১৮ অর্থ বছরে ইউনিয়ন পর্যায়ে মাতৃত্বকালীন ভাতাভোগীদের প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ এপ্রিল) মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন, মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো. মকন মিয়া।
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য মালেকা বেগম, গীতা রানী দে, ইউনিয়ন সচিব মো. আব্দুল করিম।

প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন সন্ধ্যা রাণী মালাকার। কর্মশালায় মাতৃত্বকালীন ভাতাভোগী মহিলাদের বিশেষ দিক নির্দেশনা প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.