সিলেটটুডে ডেস্ক | ২৬ এপ্রিল, ২০১৮
বাংলাদেশের স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য জাতীয় সংসদের সাবেক স্পীকার প্রয়াত হুমায়ুন রশীদ চৌধুরী সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরষ্কার (মরণোত্তর) ২০১৮ লাভ করায় দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (২৮ এপ্রিল) বিকাল ৩টায় এ উপলক্ষে চেম্বার কনফারেন্স হলে এ সংবর্ধন অনুষ্ঠিত হবে।
প্রয়াত হুমায়ুন রশীদ চৌধুরীর পক্ষে সংবর্ধনা গ্রহণ করবেন তাঁর সহধর্মিণী মেহজাবিন চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জনাব মো. নজিবুর রহমান।
অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আমন্ত্রিত অতিথি ও সিলেট চেম্বারের সদস্যবৃন্দকে অনুরোধ জানানো হয়েছে।