Sylhet Today 24 PRINT

কৌশিক চৌধুরীর মৃত্যুতে মহানগর স্বেচ্ছাসেবক লীগের শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৭ এপ্রিল, ২০১৮

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগে’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাবু সুব্রত পুরকায়স্থ’র শ্বশুর বাবু কৌশিক চৌধুরী শুক্রবার (২৭ এপ্রিল) দুপুরে সিলেট নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেছেন।

শনিবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় নগরীর চালীবন্দরস্থ শ্মশান ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

এদিকে বাবু কৌশিক চৌধুরীর পরলোক গমনে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি কাউন্সিলর আফতাব হোসেন খান ও সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু গভীর শোক প্রকাশ করেছেন।

নেতৃবৃন্দ প্রয়াত কৌশিক চৌধুরীর আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ এর দপ্তর সম্পাদক এম কামরুল আই রাসেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.