Sylhet Today 24 PRINT

সুব্রত পুরকায়স্থের শ্বশুরের মৃত্যুতে নার্সেস এসোসিয়েশনের শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৮ এপ্রিল, ২০১৮

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থর শ্বশুর কৌশিক চৌধুরী শুক্রবার দুপুরে সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। শনিবার সকাল ১১টায় নগরীর চালীবন্দরস্থ শশ্বানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

কৌশিক চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কমিটির সভাপতি শামীমা নাছরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক গভীর শোক প্রকাশ করেছেন।

 নেতৃবৃন্দ প্রয়াত কৌশিক চৌধুরীর আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এক প্রেস বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.