Sylhet Today 24 PRINT

মাহবুবুল হক চৌধুরীকে গ্রেপ্তারে জেলা ও মহানগর বিএনপির নিন্দা

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৮ এপ্রিল, ২০১৮

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিলেট বিভাগীয় সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) কে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম এবং জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ এই  নিন্দা ও প্রতিবাদ জানান।

এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, অবৈধ বাকশালী সরকার চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখতে শহীদ জিয়ার সৈনিকদের উপর হামলা-মামলা, জুলুম-নিপীড়ন চালাচ্ছে। হামলা-মামলা দিয়ে কারাগারে আটকে রেখে জিয়ার সৈনিকদের দমিয়ে রাখা যাবেনা। মাহবুবুল হক চৌধুরী অবৈধ সরকার বিরোধী আন্দোলনে রাজপথের সাহসী নেতা। সরকারের সাজানো মিথ্যা মামলা থেকে আইনি প্রক্রিয়ায় মুক্ত হয়ে তিনি আবারও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে রাজপথে থেকে সাহসী ভূমিকা পালন করবেন।

নেতৃবৃন্দ অবিলম্বে মাহবুবুল হক চৌধুরীসহ ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারাগারে আটক সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.