Sylhet Today 24 PRINT

সিলেটে ল্যাপারস্কপি গাইনি ও সার্জারি অপারেশন ক্যাম্প

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৮ এপ্রিল, ২০১৮

ল্যাপারস্কপি গাইনি ও সার্জারি সেন্টার এর উদ্যোগে সিলেটে পরিচালিত হবে ল্যাপারস্কপি গাইনি ও সার্জারি অপারেশন ক্যাম্প।

কিশোয়ার'স কেয়ার ও আনোয়ার জেনারেল হাসপাতাল এন্ড ল্যাপারস্কপি সার্জারি সেন্টারের যৌথ উদ্যোগে ঢাকা, সিলেট ও ভারতের চিকিৎসক দল আগামী ১১ মে (শুক্রবার) কেবিন চার্জ ও ঔষধপত্র ব্যতীত নামমাত্র মূল্যে ফ্রি অপারেশন করা হবে বলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অপারেশন ক্যাম্পে বন্ধ্যাত্ব চিকিৎসায় ল্যাপারস্কপি, পেট না কেটে জরায়ু অপারেশন, পেট না কেটে একটপিক প্রেগনেন্সি অপারেশন, পেট না কেটে ডিম্বনালীর অপারেশন, পেট না কেটে লাইগেশন, পেট না কেটে পিও পাথর অপারেশন, পেট না কেটে এপেনডিস অপারেশন, পেট না কেটে হার্নিয়া অপারেশন করা হবে বলে জানানো হয়।

আগ্রহীদের আগামী ৩০ এপ্রিল এর মধ্যে রেজিষ্টেশন করার জন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

রেজিষ্টেশনের জন্য: ০১৭১২ ৬২২৪৪৭, ০১৭১২ ১৬৮৫১৪, ০৮২১ ৭২২৮৭০ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.