Sylhet Today 24 PRINT

ফরিংউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৮ এপ্রিল, ২০১৮

সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার এলাকার ফরিংউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯ লাখ টাকা ব্যয়ে দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শুক্রবার বিকেলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ফরিংউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, জেলা বিএনপির উপদেষ্টা ও সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ইলিয়াছ আলী মেম্বার, সদর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, সদর উপজেলা স্পোর্টস একাডেমির আহবায়ক ইকবাল আহমদ, সদর উপজেলা বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সভাপতি আনসার আলী মেম্বার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আব্দুল খালিক, সাহেবের বাজার হাফিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মাওলানা শামসুর রহমান, সাহেবের বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি দিলোয়ার হোসেন, কালাগুল তাওয়াক্কুলিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সাধারণ সম্পাদক ও সাহেবের বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমান, ৩নং খাদিমনগর ইউনিয়ন বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সভাপতি মোক্তার খা, সহ সভাপতি আরব আলী, যুবলীগ নেতা দিলোয়ার হোসেন, মিজানুর রহমান, ইমরান আলী তালুকদার, জুনেদ আহমদ  নজরুল ইসলাম, আব্দুল মুক্তার, জসিম, আব্দুস সালাম, ছাত্রলীগ নেতা আলী নুর রহমান, ইয়াছিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.