Sylhet Today 24 PRINT

মে দিবসে স্ব-বেতনে শ্রমিকের ছুটির দাবি শ্রমিক ফ্রন্টের

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৮ এপ্রিল, ২০১৮

মহান মে দিবসকে সফল করার লক্ষে সিলেটের বিভিন্নস্থানে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার ও গতকাল শুক্রবার সিলেটের তারাপুর চা বাগান, খাদিম চা-বাগান,চৌকিদিঘী, কাজিটুলা, পীরেরবাজার, মদিনা মার্কেটসহ বিভিন্ন এলাকায় কর্মী সভা গুলো অনুষ্ঠিত হয়। চা-বাগান শ্রমিক, রিক্সা শ্রমিক, হোটেল শ্রমিক, নির্মাণ শ্রমিকরা বিভিন্ন এলাকায় কর্মী সভার আয়োজন করে।   

কর্মীসভায় বক্তারা মহান মে দিবসে সকল সেক্টরের শ্রমিকদের স্ব-বেতনে ছুটির দাবি জানান। বক্তারা সকল শ্রমিকদের পরিচয়পত্র ও কর্ম ক্ষেত্রে নিরাপত্তার দেওয়ার দাবিতে আগামীতে আন্দোলন গড়ে তুলতে শ্রমিকদের প্রতি আহবান জানান।

এসব কর্মী সভা গুলোতে বক্তব্য রাখেন, বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক কমরেড আবু জাফর, বাসদ জেলা শাখার সদস্য প্রণব জ্যোতি পাল, শ্রমিকফ্রন্ট জেলার সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ, সদস্য মামুন ব্যাপারী, লফিকুল ইসলাম, মাহবুব হোসেন, সুরঞ্জিত মুদী, মমতা বেগম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর নেতা সঞ্জয় শর্মা প্রমুখ

কর্মীসভা গুলোতে নেতৃবৃন্দ মহান মে দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক শ্রমিকফ্রন্ট সিলেট জেলার কর্মসূচি সফল করার আহবান জানানো হয়।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.