Sylhet Today 24 PRINT

খালেদা জিয়া’র মুক্তির দাবিতে সিলেটে যুবদলের বিক্ষোভ মিছিল

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৮ এপ্রিল, ২০১৮

বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র মুক্তির দাবিতে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সাজা বাতিলের দাবিতে সিলেটে মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল।

কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদল শনিবার (২৮ এপ্রিল) দুপুরে নগরীতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বন্দরবাজার পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সিলেট জেলা শাখার সিনিয়র সহ সভাপতি ইকবাল বাহার চৌধুরী সভাপতিত্বে ও যোগাযোগ সম্পাদক আলাউদ্দিন আলাইর পরিচালনায় মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা শাখার যুগ্ম সম্পাদক এনামুল কবির বাদশাহ, যুগ্ম সম্পাদক আলেকুজ্জামান আলেক, প্রচার সম্পাদক আলী আহমদ হীরা, ধর্ম বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ মারুফ, সহ ধর্ম বিষয়ক সম্পাদক আমিনুর রহমান চৌধুরী সোয়েব, কৃষি বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম নেছার, সদর দক্ষিণ শাখার সাবেক যুগ্ম আহবায়ক সামছুল ইসলাম টিটু, সদর উত্তর শাখার যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান মুহির, জেলা ও মহানগর যুবদল নেতা ইকবাল কামাল, দেওয়ান আব্দুল মুমিন, আলী আহমদ, কাওছার আহমদ নামর, সেলিম আহমদ, রহিম বক্স, জিলু মিয়া, মিছবাহ উদ্দিন, আব্দুস সালাম আজাদ, নাহিদ আলম দুলাল, এ এম শামীম, নুরুল হোসেন সুজন, মিলন তালুকদার, বাবলু আহমদ, জাহেদ আহমদ, জয়নাল আহমদ, জাকির হোসেন,রাজু আহমদ, সুমন আহমদ, সেবুল আহমদ, নিজাম উদ্দিন, ইয়াহিয়া বিন আনোয়ার চৌধুরী, পাখি মিয়া, তারেক আহমদ, রাছেল আহমদ রোকন আহমদ, জুবের আহমদ, এহিয়া আহমদ, রায়হান আহমদ, রায়হানুল হক ইমন, আবুল আহমদ, লায়েক আহমদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান অবৈধ সরকার আরেকটি নীল নকশার নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ বিনা দোষে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটি সাজানো রায়ের মাধ্যমে কারাগারে আটক রেখেছে এবং একি কারণে দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে সাজা প্রদান করা হয়েছে। অবিলম্বে সকল ষড়যন্ত্রমূলক মামলা ও সাজা প্রত্যাহার করা না হলে দেশব্যাপী দূর্বার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করা হবে বলে সমাবেশে বক্তারা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.