Sylhet Today 24 PRINT

আছিরগঞ্জ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ২৮ এপ্রিল, ২০১৮

সিলেট গোলাপগঞ্জ উপজেলার আছিরগঞ্জ ক্রীড়া সংস্থা উদ্যোগে আছিরগঞ্জ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। ফাইনালে চ্যম্পিয়ন হয়েছে লাল সবুজ বৃহত্তর মাঠিজুরা দল।

শুক্রবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় আছিরগঞ্জ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের পৃষ্ঠপোষকতায় আছিরগঞ্জ বাজার সংলগ্ন মাঠে ফাইনাল খেলায় ২-০ গোলে আছিরগঞ্জ ক্রীড়া সংস্থাকে হারিয়ে লাল সবুজ বৃহত্তর মাঠিজুরা দল বিজয়ী হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম চ্যাম্পিয়ন ও রানারআপ টিমের কর্মকর্তাদের হাতে ট্রফি ও প্রাইজমানি পঞ্চাশ হাজার টাকা ও বিশ হাজার টাকা প্রদান করেন।

টুর্নামেন্ট কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সংস্থার সাধারণ সম্পাদক এবাদুল হকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০নং বাদেপাশা ইউনিয়নের চেয়ারম্যান মস্তাক আহমদ, ৬নং বুধবারী বাজার ইউনিয়নের চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল, ৮নং তিলপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান মাহবুব, ১০নং বাদেপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও টুর্নামেন্ট কমিটির উপদেষ্টা হাজী আব্দুল কাদির, তরুণ সমাজসেবক অ্যাডভোকেট আজিম উদ্দিন, এম কাসেম, প্রবাসী ও যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক সামছুর রহমান মাতাব, কুশিয়ারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুরাদ উল্লাহ বাহার, ৬নং ঢাকাদক্ষিণ ইউনিয়নের সদস্য জাকারিয়া আহমদ উজ্জল প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.