সংবাদ বিজ্ঞপ্তি | ২৮ এপ্রিল, ২০১৮
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগ, জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ এপ্রিল) বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ একটি হোটেলের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব ও জগন্নাথপুর উপজলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান।
ফাউন্ডেশনের সিলেট মহানগর প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় সদস্য রোটারিয়ান শামিম আহমদের সভাপতিত্বে ও জেলার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম আইন সম্পাদক অ্যাডভোকেট সাজ্জাদুর রহমানের পরিচালনায় পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান, সিলেট জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় সদস্য আশরাফুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন তালুকদার, প্রবাসী কল্যাণ বিষয়ক এস.এম. শওকত আমীন তৌহিদ।
সভায় বক্তব্য রাখেন হাকীম দেলোয়ার হোসেন, সাদ উল্লাহ বাচ্চু, মো. খালেদ মিয়া, মো. জাহাঙ্গীর আলম, ইউসুফ সেলু, সুদীপ বৈদ্য, কান্ত নাগ, অঞ্জন ভৌমিক, আশিকুর রহমান রব্বানী, দেলোয়ার হোসেন, আব্দুশ শহিদ ছালেক, ফজলে রাবী, হাসান শাহরিয়া, আব্দুল হান্নান, আসাদুজ্জামান শাকী, ইমরান আহমদ রুবেল, দিলোয়ার হোসেন, মনির হোসেন, এখলাছুর রহমান তালুকদার, ইকবাল আহমদ প্রমুখ।