সংবাদ বিজ্ঞপ্তি | ২৯ এপ্রিল, ২০১৮
সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং দ্বিতীয়বারের মত মাহা’র পৃষ্ঠপোষকতায় “মাহা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ ২০১৭-২০১৮” এর আজ রোববার (২৯ এপ্রিল) এর খেলায় জালালাবাদ ক্লাব ৭ উইকেটে শেখঘাট পাইওনিয়ার্স ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়েছে।
বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরী হওয়ায় ওভার কার্টেল করে ৪৮ ওভারের ম্যাচ অনুষ্ঠিত হয়। শেখঘাট পাইওনিয়ার্স ক্লাব টসে জিতে ব্যাট করতে নেমে ২৮.২ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে। দলের পক্ষে শাকিল ২৫ রান, আসাদ ২১ রান ও সাজিম ১৮ রান সংগ্রহ করে এবং জালালাবাদ ক্লাবের পক্ষে শৈবাল ৪ উইকেট, ফাহাদ ৩ উইকেট ও আদিল ২ উইকেট লাভ করে।
জবাবে জালালাবাদ ক্লাব ১০.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে মুন্না ৬৮ রান সংগ্রহ করে এবং শেখঘাট পাইওনিয়ার্স ক্লাবের পক্ষে মহিদুল ২ উইকেট লাভ করে।
ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ মনোনীত হন জালালাবাদ ক্লাবের খেলোয়াড় মুন্না (৬৮ রান)। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানে অতিথি ক্রিকেট আম্পায়ার আজিজ আহমদ।
আগামীকাল সোমবার (৩০ এপ্রিল) ইসমাইল স্পোর্টিং ক্লাব বনাম ইয়ং প্যাগাসাস ক্লাবের খেলা ৯টায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।